অপরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; নদীয়ার নাকশীপাড়ার নাগাদিতে জাতীয় সড়কের পাশে এক অপরিচিত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে নাকাশিপাড়ার নাগাদি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
এরপর নাকাশীপাড়া থানায় ফোন করলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়েজায় সেখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর পাঠায়। নাকাশিপাড়া পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

Post a Comment